নীলফামারীতে গোয়ালঘর পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোর্শেদা আকতার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের রামনগর ইউনিয়নের পূর্ব বাহালী পাড়া (বিএসসি পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মোর্শেদা ওই গ্রামের আশেকুল ইসলামের স্ত্রী ও তিন সন্তানেন জননী।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের সময় বাড়ির গোয়াল ঘরের টিনের বেড়ার সাথে একটি বৈদ্যুতিক তার ছিড়ে গিয়েছিল। এসময় গোয়াল ঘরটি পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন মোর্শেদা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *