নীলফামারীতে ক্যানেলের কাজে ব্যবহৃত পেলোডার গাড়ির ধাক্কায় শওকত ইসলাম শফিকুল (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কুন্দপুকুর গুরগুরি হাজিপাড়া ক্যানেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত একই গ্রামের আকবর আলীর ছেলে। চালক ও তার সহকারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘ঘটনাস্থলের পাশে বাশঝার থেকে বাঁশ কেটে নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে ক্যানেলের কাজে ব্যবহৃত পেলোডার (মাটি সমান করার গাড়ি) গাড়ি দ্রুত গতিতে এসে শওগত’কে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।’
আটককৃত হলেন- শেরপুর ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা এলাকার জয়নালের ছেলে লুৎফুর রহমান (৪৫) (ড্রাইভার) এবং তার সহযোগী দিনাজপুর খানসামা উপজেলার পাকেরহাট কাঁচিনিয়ার আফছারের ছেলে আখতারুল ইসলাম (২৫)।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পেলোডার গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারি আটক আছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলেই তাদের গ্রেফতার দেখানো হবে।’
