নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের গাড়ির সিটের নিচে ফেনসিডিল পাচারকালে গাড়ির চালককে আটক করেছে র‍্যাব। এ সময় দুটি সাদা বস্তা থেকে ৫৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শনিবার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১৩ নীলফামারী উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারীর ডোমার পৌরসভার ডিবি রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত গাড়ী চালক শ্যামল হোসাইন(২৭) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা (রমনীগঞ্জ) এলাকার বুলু মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ‘ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে করে ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডোমার পৌরসভার ডিবি রোড এলাকায় অবস্থান নেয় র‍্যাব। কাভার্ডভ্যানটি ওই স্থানে পৌঁছালে গাড়িটি তল্লাশি করে চালকের অতিরিক্ত সিটের নিচে প্যাকেটজাত করা দুটি সাদা বস্তার মধ্যে ৫৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে কার্ভাডভ্যানটি জব্দ করে ফেনসিডিল ব্যবসায়ী কাভার্ড ভ্যান চালক শ্যামল হোসাইনকে আটক করা হয়।’

র‍্যাব আরও জানায়, ‘শ্যামল হোসাইন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবস্থার সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা লালমনিরহাট থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কুরিয়ার সার্ভিস পদ্ধতির মাধ্যমে মাদকদ্রব্য বহন ও পাচার করে আসছিল। এ ঘটনায় ডোমার থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *