২২ ফেব্রুয়ারী সকাল অনুমান ১১.০০ ঘটিকায় ঘাটাইল থানাধীন বীরঘাটাইল মেইনরোড সংলগ্ন “মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ” এর মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ডিসিস্ট নাহিদ হাসান (১৬) কে হত্যা করে উক্ত ওয়ার্কসপের মালিক মনির হোসেন (২৫) এর মালিকানাধীন ওয়ার্কসপের ভিতরে রাখা ০১ টি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি (যার রেজিষ্ট্রেশন নং-টাঙ্গাইল-ল-১২-৮৯৪৬) নিয়ে পালিয়ে যায়। এই সংক্রান্তে ঘাটাইল থানার মামলা নং-১৭, তারিখ-২৩/০২/২০২৪ ইং, ধারা- ৩০২/৩৯৪/৩৪ পেনাল কোড রুজু হয়।

উক্ত হত্যা মামলার ঘটনাটি ক্লু-লেস, লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার, টাঙ্গাইল এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), টাঙ্গাইল এর নেতৃত্বে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য ডিবি, টাঙ্গাইল একটি চৌকস পুলিশ টিম ও অফিসার ইনচার্জ ঘাটাইল থানা পুলিশের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। উক্ত হত্যার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে আসামী ০১। মোঃ সোহাগ (১৫), পিতা- আবুল হোসেন৥কাশেম, গ্রাম- কামারচালা, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল কে ইং ২৫/০২/২০২৪ তারিখ রাত ০২:০০ ঘটিকায় ডিএমপি ঢাকা কদমতলি থানাধীন ঢাকা মেস এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ (১৫), এর দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে জড়িত অপর আসামী ০২। মোঃ নাজমুল (২০), পিতা- মোঃ নাজিম উদ্দিন, গ্রাম-নিয়ামতপুর, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল কে ইং ২৫/০২/২০২৪ তারিখ জেলার ঘাটাইল থানাধীন পোড়াবাড়ী বাসস্ট্যান্ড এলাকা হতে সকাল ০৮:০৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। আসামী ০৩। মোছাঃ খাদিজা (৩৩), স্বামী- আবুল হোসেন৥কাশেম, গ্রাম- কামারচালা, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল কে ইং ২৫/০২/২০২৪ তারিখ বিকাল ১৬:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন কামালপুর এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোছাঃ খাদিজা, এর দেওয়া তথ্যমতে আসামী ০৪। সালমান জাহান জান্নাত (২১), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, গ্রাম- নলমা, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল কে ইং ২৫/০২/২০২৪ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামী ০৫। সাব্বির তালুদার জীবন (১৭), পিতা- মোঃ ফজলুল হক, গ্রাম- তরুনীআটা, থানা- সারিষাবাড়ী, জেলা- জামালপুর কে ইং ২৫/০২/২০২৪ তারিখ রাত ২০:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন টি-জংশন এলাকা হতে গ্রেফতার করা হয়।

ধৃত আসামীদের দেওয়ার তথ্য ও দেখানো মতে ইং ২৫/০২/২০২৪ তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় জামালপুর জেলার সদর থানাধীন পূর্ব মুকুন্দবাড়ি সাকিন্থ স্বপন ডাক্তার বসতঘর হতে মামলার ঘটনার লুন্ঠিত ০১ টি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেলটি (যার রেজিষ্ট্রেশন নং-টাঙ্গাইল-ল-১২-৮৯৪৬) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যার ঘটনার সাথে জড়িত থাকা ও মোটরসাইকেল লুণ্ঠনের বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদের ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের নিমিত্তে ০৭ (সাত) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *