রবিউল ইসলাম
নালিতাবাড়ী সংবাদদাতা

শেরপুরের নালিতাবাড়িতে মানসিক ভারসাম্যহীন নাতনিকে নিয়ে বিপাকে রয়েছেন এক নানি।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে।

বর্তমানে আমেনা খাতুন সমশ্চুড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা। আমেনা খাতুন একজন গরীব অসহায় দারিদ্র্য নারী মানুষ, তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো।

কিন্তু তার বড় মেয়ের ঘরের মানসিক ভারসাম্যহীন নাতনি সুরাইয়া আক্তার (৬)কে নিয়ে রয়েছেন চরম বিপাকে। সুরাইয়ার পিতা সুজন মিয়া ও মাতা হাসিনা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন।

সুজন মিয়া ঢাকায় শ্রমিকের কাজ করেন। সেও বিভিন্ন রোগে আক্রান্ত। সুজন মিয়া শারীরিক সমস্যার কারণে নিয়মিত প্রতিদিন কাজে যেতে পারেন না। এতে যা আয় হয় তা দিয়েই তাদেরই দিন চলা কঠিন তাই মানসিক ভারসাম্যহীন মেয়েকে রেখেছেন তার নানির কাছে।

এদিকে মানসিক ভারসাম্যহীন নাতনিকে নিয়ে আমেনা খাতুন রয়েছে চরম বিপাকে। কেননা দিন এনে দিন খায় আমেনা তাই কাজের সন্ধানে বের হতে হয় তাকে প্রতিদিন। এমতাবস্থায় মানসিক ভারসাম্যহীন সুরাইয়া আক্তারকে সার্বক্ষণিক দেখা শুনার মানুষ না থাকায় পায়ে শিরকল, দড়ি দিয়ে বেঁধে ঘরে তালাবদ্ধ করে রেখে যান নানি আমেনা খাতুন। মানসিক ভারসাম্যহীন সুরাইয়া ছোটাছুটি করেন। দা,বটি ইত্যাদি দিয়ে প্রাণ হানির ভয় রাখে। এছাড়াও তাকে রেখে কাজেও যেতে পারে না আমেনা খাতুন। শিশু সুরাইয়াকে রেখে কোথাও যেতে পারেন না তিনি।তবুও দড়ি বাধা অবস্থায় সুরাইয়া সার্বক্ষণিক ছোটাছুটি করে। এ অবস্থায় আমেনা খাতুন নাতনি কে রেখে কোথাও কাজে যেতে পারছেন না। ফলে আমেনা খাতুন নাতনি কে নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করে আসছেন।

অন্যের দ্বারে দ্বারে হাত পেতে বাঁচতে হচ্ছে আমেনা খাতুনকে। টাকা পয়সার অভাবে নাতনি সুরাইয়ার চিকিৎসাও করাতে পারছেন না। চিকিৎসক বলেছেন চিকিৎসা করা হলে সুরাইয়া সুস্থ্য হয়ে উঠবেন।

কিন্তু আর্থিক সংকটে চিকিৎসা করতে পারছেন না তার নানি। জানতে পেরে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহবুবুর রহমান মঙ্গলবার (১৯ নভেম্বর) সুরাইয়ার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা তুলে দেন সুরাইয়ার নানী আমেনা খাতুনের হাতে।পরে সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিনের সহায়তায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সুরাইয়ার নানি আমেনা খাতুন নাতনি সুরাইয়াকে নিয়ে শেরপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ৪ তলায় নাতনির চিকিৎসা করাচ্ছেন।

চিকিৎসার ব্যয়ভার মেটাতে রয়েছে আর্থিক সংকট। সুরাইয়ার চিকিৎসার জন্য তার নানী আমেনা খাতুন সরকারি কর্মকর্তা কর্মচারী ও দেশের বিত্তবান ব্যক্তি সামাজিক সংগঠনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান।

আমেনা খাতুনকে সাহায্য-সহযোগিতার জন্য যোগাযোগ মোবাইল (ফোন নং ০১৮২০৫১৮৬৬০)

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *