রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে আবু সালেহ নামে এক খুচরা সার ডিলারকে জরিমানা করেছে এক লক্ষ টাকা। জরিমানা করেন নালিতাবাড়ী ভ্রাম্যমান আদালত। ১০ জানুয়ারি রোজ শনিবার নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে এই অভিযান পরিচালনা কালে এই জরিমানা করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং নালিতাবাড়ী আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে অনুমোদনবিহীনভাবে অনলাইনে ক্রয়কৃত ভেজাল ডিএপি(DAP) সার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে ঐ বাজারের খুচরা সার ডিলার আবু সালেহের দোকান থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা ১০ বস্তা ভেজাল ডিএপি(DAP) সার জব্দ করা হয়। পরে ওই ডিলারকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারার বিধান মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, ‘কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং ভেজাল সার বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। ভেজাল সার বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *