রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর)
শেরপুরের নালিতাবাড়ীতে জীবনের জন্য পরিবারের জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন, “দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানী বেপরোয়া ” শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর হলরুমে সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ও তামাক বিরোধী জোট, দরদি সংস্থা, জয়তুন চ্যারিটি বিডি ও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগার আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিএআরপি’র চেয়ারম্যান এম এ রায়হান।
গণমাধ্যমকর্মী হারুনুর রশীদের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পাঠ করেন সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিম।
সংবাদ সম্মেলনে তামাক ও ধুমপানের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের উর্ধ্বতন পরিষদের সদস্য সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
