ফের‌দৌস টিটু
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় কাশিমপুর কারাগার হইতে জেল পলাতক হাজতী কে আটক করেছে নান্দাইল থানা পুলিশ।
জেল পলাতক হাজতীর নাম আতাহার আলী। ২৯ নভেম্বর বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

নান্দাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত্রিকালীন ডিউটি পার্টির তদারকি ও পলাতক আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি এর কাশিমপুর কারাগার হইতে একজন জেল পলাতক হাজতী আসামী নান্দাইল মডেল থানাধীন ১০নং শেরপুর ইউনিয়নের লংগারপাড় এলাকায় আত্মগোপনে রয়েছে। ঘটনার সত্যতা যাচাইসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিক লংগারপাড় এলাকায় আসামীর বসত বাড়ীতে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া উক্ত আসামী পলায়ন করার চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার নাম ঠিকানা মোঃ আতাহার আলী (৩২), পিতা-মৃত হাফিজ উদ্দিন, মাতা-হাসনা খাতুন, সাং-লংগারপাড়, ইউনিয়ন শেরপুর, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ বলিয়া জানায়।
সিডিএমএস পর্যালোচনা করিয়া দেখা যায়, উক্ত আসামী ১। নরসিংদী এর মনোহরদী থানার এফআইআর নং-৩, তারিখ-০৭/০৪/২০২৪, ধারা-৩৮১ পেনাল কোড ১৮৬০ এবং জিএমপি এর কোনাবাড়ী থানার মামলা নং-০৪, তারিখ-১৫/০৮/২০২৪ ইং, ধারা-১৪৩/ ১৪৮/১৪৯/৩৫৩/২২৪/৪২৭/৩৩২/৩৩৩/৪৩৬/৩৪ পেনাল কোড এর এজাহারে অভিযুক্ত।
নান্দাইল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং গৌরীপুর সার্কেলের সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আসামীকে আটক ক‌রে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *