মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল।
রবিবার (২৯ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন মোঃ জাহিদ বিন কাশেম এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল তাকে ফুলের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন(বাসা) বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন সদস্য।
