রবিন বরকত উল্যাহ
ময়মনসিংহ প্রতিনিধি

ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ন্যায্য বাজারব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়–এ ভোক্তা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কনফারেন্স রুমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে এ সভার আয়োজন করে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ময়মনসিংহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা ও আব্দুস সালাম

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন ক্যাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ।
বক্তারা বলেন, ভেজাল পণ্য, প্রতারণা ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম প্রতিরোধে ভোক্তা সচেতনতার কোনো বিকল্প নেই। ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায্য ও জবাবদিহিমূলক বাজারব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন
যে সবে উঠে আসে ভোক্তাদের নানান অভিযোগ ও তার করণীয় প্রতিকার,
সভায় সভাপতিত্ব করেন ক্যাব ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাব ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক রবিন বরকত উল্যাহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *