উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার সাফাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান,শামসুল আলম বাচ্চু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল নবী স্যান্ডো, সহ-সভাপতি, বদলগাছী উপজেলা বিএনপি।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা আজ দেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা।
বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় মহাদেবপুর ও সাফাপুর ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

