মোঃ মোমিন খান
বগুড়া জেলা প্রতিনিধি

নওগাঁ সরকারি কৃষ্ণধন (কেডি) উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাসরিন বানু (বিউটি) (৬৬) পবিত্র মক্কায় হজ পালনে গিয়ে ইন্তেকাল ও ওই বিদ্যালয়ের ৮ম শ্রেনির মেধাবী ছাত্র আহনাফ আবিদ দোহার (১৪) সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে নওগাঁ কেডি উচ্চবিদ্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক জাহেদ ফেরদৌস, নুর ইসলাম মন্ডল, হাসমত আলী, আল মামুন, সাইদুজ্জামান তোতা প্রমুখ। শোকসভায় মরহুমদ্বয়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য ঃ নওগাঁ সরকারি কেডি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আদমদীঘি উপজেলার কাশিমিলা গ্রামের ডা: মহসিন আলী মল্লিকের মেয়ে ও বর্তমানে নওগাঁ চকরামপুর এলাকার বাসিন্দা নাসরিন বানু (বিউটি) পবিত্র মক্কায় হজব্রত পালনে গিয়ে গত মঙ্গলবার (২৫ জুন) সৌদি সময় রাত ৯টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। পরদিন বুধবার সকালে তাকে পবিত্র মক্কার জান্নাতুল মাওয়া কবরস্থানে দাফন করা হয়। এছাড়া আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের নাতি ও নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইদুজ্জামান তোতার ছেলে কেডি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনির মেধাবী ছাত্র আহনাব আবিদ দোহা ১৭ জুন সকালে পবিত্র ঈদুল আযহার দিন বগুড়া-নওগা মহাসড়কের আদমদীঘির তেতুলিয়া বাবলাতলায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করে। এই দুইজনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন শিক্ষক ও ছাত্রবৃন্দরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *