পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অনষ্ঠিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা” শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক ) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ।
সভায় সভাপতিত্ব করেন পুনাক, খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নূপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ (বিএল) এর প্রিন্সিপাল, অধ্যাপক ড. শরীফ আতিকুজ্জামান, ডা. সোহেল হাসান, মানসিক রোগ বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ, জনাব আবুল হাসনাত লিখন, প্রবেশন অফিসার, খুলনা, মোঃ শরিফুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার, মোহাম্মদ আহসানুর রহমান, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা, মোঃ নজরুল ইসলাম, সভাপতি, খুলনা প্রেসক্লাব, মামুন রেজা, সেক্রেটারী, খুলনা প্রেসক্লাব এবং স্বপন কুমার গুহ, নির্বাহী পরিচালক, রূপান্তর (এনজিও) সহ উপস্থিত বিভিন্ন স্কুলের শিশু কিশোর, তাদের অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং জনসেবায় দৃঢ় অঙ্গীকারে গড়া একটি সম্পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুলিশ পরিবারের সদস্যগণের সমন্বিত প্রয়াসের মাধ্যমে পুনাক প্রতিষ্ঠালগ্ন থেকে নানা সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছে।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু সমাজের বিদ্যমান হতাশা, নৈরাজ্য, দারিদ্রতা, পিতামাতার দাম্পত্য কলহ, ভগ্ন পরিবার ইত্যাদি কারণে আমাদের কোমলমতি কিশোর কিশোরীরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
স্মার্ট বাংলাদেশ ও জাতির পিতা বঙ্গবন্ধুর আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে এই কিশোর কিশোরিরা।
