আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, ধোবাউড়া, ময়মনসিংহ এর আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ২১ফেব্রুয়ারী শনিবার ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে
বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ উজ্জ্বল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, ধোবাউড়া, ময়মনসিংহ।
তাঁর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। এছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া,ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম।উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাঁদের বক্তব্যে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা, ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ভাষা শহিদদের আদর্শ ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *