আ:ছাত্তার
ধোবাউড়া প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় বিয়ের প্রলোভনে ভাতিজীকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচার বিরুদ্ধে। ধর্ষনের ঘটনায় সাত মাসের অন্তঃসত্বা হয়েছেন ভাতিজী (১৭)।

উপজেলা পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পুটিয়ারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের পিতা জালাল উদ্দিন বাদী হয়ে অভিযুক্ত আবুল কালাম (২৭)কে আসামী করে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আড়াই বৎসর পূর্বে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের পুটিয়ারকান্দা গ্রামের ইন্নছ আলীর ছেলে অভিযুক্ত আবুল কালাম বিয়ে করার আশ্বাসে প্রেম প্রস্তাব দেয় পাশের বাড়ির ভতিজীকে।
পরে দুই বৎসর যাবৎ আবুল কালাম ভাতিজীর বাড়িতে গিয়ে ভাতিজীকে পর্যায়ক্রমে ধর্ষন করে।

এক পর্যায়ে ভাতিজী অন্তঃসত্বা হয়। এঘটনা ভিকটিম তার মা’কে জানালে তার মা অভিযুক্ত আবুল কালামের পরিবারকে বিষয়টি জানায় এবং স্থানীয়ভাবে নিষ্পত্তির আশ্বাস দেন।
অভিযুক্ত আবুল কালাম বিবাহিত হওয়ায় নিষ্পত্তি করতে ব্যর্থ হয় স্থানীয় মাতাব্বরগন।
পরে ভিকটিমের পিতা জালাল উদ্দিন বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডাক্তারি রিপোর্টে দেখা যায় ওই নারী সাত মাস ছয় দিনের অন্তঃসত্ত্বা। স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত আবুল কালামের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *