ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে চোরাচালান, মাদক ও চুরির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার ৩ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে এসআই হাদিস উদ্দিন, এসআই আনোয়ার হোসেন, এসআই খাইরুল ইসলাম এবং এএসআই শরীফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তিনটি পৃথক অভিযান পরিচালিত হয়।

*প্রথম অভিযান: চোরাচালান*
পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার চৌরাস্তায় মঞ্জুরুল ইসলামের (৪৫) বসতঘরে তল্লাশি চালায় পুলিশ। এসময় ১৯০ বোতল ভারতীয় Keo Karpin OLIVOYL তৈল উদ্ধার করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকা। ঘটনায় মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা- জানু মিয়া, গ্রাম- উদারকান্দা, পূর্বধলা, নেত্রকোনাকে গ্রেফতার করা হয়।

*দ্বিতীয় অভিযান: মাদক*
কড়ইগড়া এলাকায় মোঃ রুহুল আমীনের মনোহারি দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।

*তৃতীয় অভিযান: মসজিদের ব্যাটারি চুরি*
দর্শা হরচন্দ্রপুর জামে মসজিদ থেকে ১২ ভোল্টের একটি ব্যাটারি চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মনির হোসেন ওরফে সোহেল (৩০) এবং খাইরুল ইসলাম (৪০)। চুরি যাওয়া ব্যাটারির আনুমানিক মূল্য ৮ হাজার টাকা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল জব্দ করে আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে।

এদিকে মোবাইল কোর্ট মামলা নং ১৩/২৬-এ ৭ দিনের সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম (৩৫), পিতা- মোঃ উসমান আলী, সাতানিপাড়া, ধোবাউড়াকে আজ সোমবার ৪ মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধোবাউড়া থানা সূত্র জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *