মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি
একই পরিবারের দু’টি ছেলে সন্তান জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। গাইবান্ধা সদর উপজেলার থানসিংহপুর গ্রামের হতদরিদ্র ভূমিহীন ভ্যান চালক মোঃ ছোমেদ আলীর পুত্র মোঃ আনিছুর রহমান (১৯) ও মোঃ রাসেল মিয়া (১৭) জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। আনিছুর ও রাসেলের মা মোছাঃ আনোয়ারা বেগম জানান আমার এই ছেলে দু’টি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, কোন কাজ কর্মও করতে পারে না। আমার স্বামী একজন ভ্যানচালক পরিবারের তিনিই একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। আমাদের একটি মেয়ে আছে তাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি।ছেলে দু’টি কোন কর্ম করতে পারে না উপরন্তু সবসময় তাদের সেবা যত্নে করতে হয় যার কারণে আমিও কোথাও কাজে যেতে পারি না। আমার স্বামী ভ্যান চালিয়ে যেটুকু অর্থ উপার্জন করে তা দিয়ে প্রতিবন্ধী ছেলে দু’টি নিয়ে কোনমতে জীবন- যাপন করছি। ছেলে দু’টির হুইল চেয়ার থাকলে ওদেরকে অন্তত সেই চেয়ারে বসিয়ে রেখে কিছুটা স্বাস্থ্যসমতভাবে রাাখতে পারতাম এবং পাশাপাশি আমি কিছু কাজ কর্ম করতে পরাতাম।তাই সমাজের বিত্তবানদের কাছে আমার প্রতিবন্ধী ছেলে দুটির জন্য হুইল চেয়ারের আবেদন জানাচ্ছি।।
