মোঃ ইমরুল আহসান
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযাানিক দল ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ২১৩০ ঘটিকায় দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন চুরিপট্টি এলাকা হতে ৫১৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ বয়েজ মিয়া (৫৪), পিতা-মৃত আব্দুস সামাদ, ২। মোছাঃ মনোয়ারা বেগম (৪০), স্বামী-মৃত কামরুজ্জামান, উভয়ের সাং-চুড়িপট্টি, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী বয়েজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মনোয়ারা বেগম এর মাধ্যমে জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ০৪-২-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন চুরিপট্টি এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল পূর্ব-পরিকল্পনা মোতাবেক আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
