নিরব হাসান
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের গোষ্টা চড় পাড়া এলাকায় নীরিহ এক কৃষকের ফসলি জমি জোড় করে দখল করার চেষ্টা করছে ভূমি দস্যুরা।আরিফ রব্বানী আব্দুল হান্নান, নইমুদ্দিন
এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে কোতোয়ালি মডেল থানায়।
তারা বিভিন্ন সময় নিরীহ মানুষের অনেক জমি দখল করে নিয়েছে।এখনো সুযোগ বুজে অসহায় গরীব মানুষদের শেষ সম্বল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এরা ।তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারে না।কেউ প্রতিবাদ করলে প্রাণ নাশের ল্হমকি দেয়।তাই তাদের ভয়ে শত শত মানুষ আজ বোবা হওয়ার পথে।

তারা দলীয় প্রভাব দেখায়। কিছু বলতে গেলে বলে আমরা দলীয় লোক।আমাদের কিছু করতে পারবি না।আমরা পারি না এমন কোন কাজ নাই। রাতে বাজে ছেলেদের নিয়ে আড্ডা দেয়। খাজা, ইয়াবা, হিরোইন সেবন মদ খাওয়া, জোয়া খেলা তাদের নিত্যদিনের ঘটনা। বিভিন্ন মানুষের সাথে বাজে আচরণ করে প্রায় সময়। চা খেয়ে দোকানের বিল দিতে চায় না।

বিভিন্ন সময় এলাকার লোকজন চেয়ারম্যান মেম্বারদের সরনাপন্ন হলেও তাদের কোন পরিবর্তন নাই । তাদের নিয়ে ইতিমধ্যে গ্রামে অনেক শালিস দরবার হয়েছে । তারা চেয়ারম্যান মেম্বারদের মানে না।তারা নিজেরাই যেন এই এলাকার মাথা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *