সামদানি হোসেন বাপ্পি
১৯ মে ২০২৪ খ্রি:(রবিবার) ত্রিশাল সরকারি নজরুল একাডেমীতে ত্রিশাল উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম , মোঃ মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এবং জনাব জুয়েল আহমেদ, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার।
ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহ।
