১৩ আগষ্ট বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় তারাকান্দা থানায় কর্মরত সকল অফিসার ফোর্স এর সাথে মত বিনিময় করেন ময়মনসিংহ রেঞ্জ ডি.আইজি আবিদ হোসেন, বিপিএম , অতিরিক্ত ডি.আইজি নজমুল হাসান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া, বিপিএম,পিপিএম সহ জেলা প্রশাসক , ফুলপুর সার্কেল , ইউএন.ও এবং এসিল্যান্ড মহোদয়। সারাদেশে বিভিন্ন থানায় থানায় হামলা, ভাংচুর, অগ্নি-সংযোগ, হত্যা অনেক কিছু হলেও তারাকান্দা থানায় কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং শুরু থেকে তারাকান্দা থানা পুলিশ একযোগে সবাই থানায় অবস্থান ও জনগণের সেবা দিয়ে যাওয়ায় তারাকান্দা থানার সকল অফিসার ফোর্স কে ধন্যবাদ জানান। সেই সাথে জনগণের সাথে সু-সম্পর্ক রেখে বাংলাদেশ পুলিশের মান-মর্যাদা সমুন্নত রেখে আগামি দিনে কাজ করে যাওয়ার জন্য সকল পুলিশ সদস্য কে নির্দেশ দেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *