সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
৩০ জানুয়ারি রাত অনুমান ৮.৩০ টার সময় বাথুয়াদী মোড়ে সাইফুলের চা দোকানের সামনে পাশের বাড়ির মাসুম মাজু ড্রাইভার (৩৫) পিতা-আব্দুল কাদির সাং-বাথুয়াদী থানা -তারাকান্দা কে আসামি জহিরুল ইসলাম জহির(৩০) পিতা-মৃত মজিবর রহমান সাং- বাথুয়াদী, তারাকান্দা কথা কাটাকাটির এক পর্যায়ে চাকু দিয়ে পেটে ঘাই মারিলে দ্রুত তাকে ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে ব্রড ডেড হয়। প্রাথমিক ভাবে জানা যায় দুইজনেই মাদক সেবন করতো। ঘটনার সংবাদ পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ফুলপুর তারাকান্দা সার্কেল এএসপি জনাব আতাহারুল ইসলাম তালুকদার এবং তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী।
ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে এস.আই জাহিদ, এস.আই সবুর উদ্দিন, এএসআই জয়নাল আবেদীন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার সময় পাশের গ্রাম চান্দের বাজার নামক জায়গা থেকে ধারালো রক্তমাখা চাকু সহ হাতেনাতে আসামি জহির কে গ্রেফতার করে।
