নিজস্ব সংবাদদাতা
গত২/৩ রাত প্রতিনিয়ত ঢাকা শহরের মোহাম্মদপুর,আদাবর,ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, উত্তরা,মীরপুর, ই,সি, বি,চত্বর সহ বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসতেছে একটি পরিকল্পিত ডাকাত দল।মোট কথা এ সব একালার মানুষের রাতের ঘুম নেই সবাই রাত জেগে পাহারা দিতেছে প্রতি রাতেই। গতকাল ৭ ই আগষ্ট দিবাগত রাত আনুমানিক ১২টা সারে বারটার দিকে ই সি বি চত্বর এলাকায় ডাকাতির সময় এলাকা বাসী ডাকাতদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে তখন ডাকাত দল এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে এ সময় দুই শিশু গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে। তখন ডাকাত দল পালাতে শুরু করে, পালিয়ে যাওয়ার সময় এলাকা বাসী দুই ডাকাতকে ধরে ফেলে। প্রাথমিক পরিচয়ে জানা যায় যে তাঁরা দুই জনই কালসি বিহারি পট্টির বাসিন্দা।
এলাকা বাসী তাদেরকে বেদম প্রহার করে পরে সেনাবাহিনী টহল দলের হাতে তুলে দেন।বর্তমানে ঢাকা শহরের প্রতিটি পাড়া মহল্লার মানুষ আতংকে রাত্রি যাপন করছে। এবং কোন কোন এলাকায় সারারাত পাহারা অব্যাহত রেখেছেন।
এলাকা বাসীর ধারণা থানায় পুলিশ না থাকার কারণে এ সংঘবদ্ধ ডাকাত চক্র সক্রিয় হয়ে উঠেছে।
তাই মানুষ অন্তর্বর্তীকালীন সরকার এবং মাননীয় সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে অতিদ্রুত থানায় পুলিশ পুনর্বহাল এবং সেনাবাহিনীর টহল আরো বাড়িয়ে দিয়ে এলাকার মানুষের নিরাপত্তার ব্যবস্হা নিশ্চিত করেন।
