রংপুর ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম।

তিনি বলেন, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোররাতে বঙ্গবন্ধু পূর্ব রেল স্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে টাঙ্গাইল রেল স্টেশন পৌঁছালে ট্রেনটির ইঞ্জিলের পাশে লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই মো. আকবর মুঠো কোনে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি প্রাথমিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
দ্রুত উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *