বাদি মোঃ সাকিব অভিযোগ করেন যে, তিনি তার সিএনজি অটোরিক্সা, যার রেজি: নং-চট্টগ্রাম- থ-১৩-৫৪৭২ বায়েজিদ বোস্তামী থানা এলাকায় দৈনিক ভাড়ায় চালান। গত ১৩/০৪/২০২৪ খ্রি.তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকায় বাদির উক্ত সিএনজি অটোরিক্সাটি চালানো শেষে তার বর্তমান ঠিকানার বাসার সামনে রেখে বাসায় ঘুমাতে যান। কিছুক্ষণ পর বাদির পার্শ্ববর্তী ১নং রুমের ভাড়াটিয়া মোঃ সুমন প্র: রনি তার বাসায় লোকজন বেশি থাকায় বাদির রুমে ঘুমাতে আসলে তারা সবাই একসাথে ঘুমায়। ইতিপূর্বেও মোঃ সুমন প্রঃ রনি বাদির রুমে এসে ঘুমাত। ১৩/০৩/২০২৪ খ্রি. তারিখ দিবাগত রাত অর্থাৎ ১৪/০৪/২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় এজাহারনামীয় অভিযুক্তরা বাদির বর্তমান ঠিকানার বাসার সামনে এসে তাদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে।

তখন বাদির সঙ্গীয় মোঃ সুমন প্রঃ রনি বাসার দরজা খুলে দিলে বর্ণিত অভিযুক্তদ্বয়সহ এজাহারনামীয় ৩-৬ নং অভিযুক্তরা বাসার ভিতরে প্রবেশ করে পুনরায় তাদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে সিএনজি অটোরিক্সাটি কার? তখন বাদি উত্তর দেয় উক্ত সিএনজি অটোরিক্সাটি তার। একপর্যায়ে ডিবি পুলিশ পরিচয় দেওয়া বর্ণিত অভিযুক্তরা বাদির সিএনজি অটোরিক্সাটি চোরাই সিএনজি বলে দাবি করে এবং উক্ত সিএনজি অটোরিক্সার কাগজপত্র দেখাতে বলে। বাদি অভিযুক্তদেরকে জানায় সিএনজির সকল কাগজপত্র তার মালিকের নিকট আছে। তখন বর্ণিত অভিযুক্তরা উত্তেজিত হয়ে বলে বাদির সিএনজি অটোরিক্সার কাগজপত্র নাই তারা বাদির উক্ত সিএনজি অটোরিক্সাটি নিয়া যাবে। বাদি উক্ত সিএনজি অটোরিক্সাটি ফেরত পেতে হলে উক্ত অভিযুক্তদেরকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা দিতে হবে।

বাদি উক্ত টাকা দিতে রাজি না হলে বর্ণিত অভিযুক্তরা বাদি ও তার সঙ্গীয় মোঃ সুমন প্রঃ রনি (৪০), মোঃ রাশেদ (২৮) কে এলোপাতাড়ি চড়থাপ্পর মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। উক্ত অভিযুক্তরা বাদির সামনে ইয়াবা ট্যাবলেট রেখে ছবি তুলে এবং বলে তাদের দাবিকৃত টাকা না দিলে বাদির সিএনজি অটোরিক্সাটি নিয়া যাবে এবং বাদিদের ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে মর্মে বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদান করে। একপর্যায়ে বাদির সঙ্গীয় মোঃ সুমন প্রঃ রনি অভিযুক্তদেরকে কৌশলে জানায় তাদের দাবিকৃত টাকা দিতে হলে আতুরারডিপো তার দোকান আছে উক্ত স্থানে যেতে হবে।

তখন বর্ণিত অভিযুক্তদ্বয়সহ এজাহার নামীয় ৩-৬ নং অভিযুক্তরা ও বাদির সঙ্গীয়কে তার চালিত সিএনজি অটোরিক্সা করে বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরারডিপো মোড়ের দিকে যেতে বলে। বাদি তাদের কথামতো তার ইচ্ছার বিরুদ্ধে সিএনজি অটোরিক্সাটি নিয়ে বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরারডিপো মোড় পৌঁছলে বর্ণিত অভিযুক্তরা বাদির সঙ্গীয় মোঃ সুমন প্রঃ রনিকে ছেড়ে দিয়ে বলে, বাদিকে ছাড়াতে হলে দ্রুত তাদের দাবীকৃত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা নিয়ে আসতে। কিন্তুু বাদির সঙ্গীয় মোঃ সুমন প্রঃ রনি (৪০) অভিযুক্তদের দাবীকৃত টাকা নিয়ে আসতে কালক্ষেপণ করলে অভিযুক্তরা বাদিকে হুমকি প্রদান করে তার সিএনজি অটোরিক্সাটি নিয়ে বালুছড়ার দিকে নিয়ে যেতে জোরপূর্বক বাধ্য করে। একপর্যায়ে ১৪/০৪/২০২৪ খ্রি. তারিখ ভোর অনুমান ০৪.০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া কুলগাঁও স্কুলের পিছনে শেরেবাংলা রোডস্থ ওমর ইবনে খাত্তাব জামে মসজিদের সামনে নিয়ে তাদের দাবিকৃত টাকার জন্য বাদিকে অপহরণ করে সিএনজি অটোরিক্সার ভিতর আটক করে রাখে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার এসআই/মোঃ আব্দুল মতিন ও তার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ১৪/০৪/২০২৪ খ্রি. তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া কুলগাঁও স্কুলের পিছনে শেরেবাংলা রোডস্থ ওমর ইবনে খাত্তাব জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে মোঃ হাসান জিসান ও ইফতেখার হোসেন ইমনকে আটক করেন। এসময় তাদের হেফাজত থেকে বাদির সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *