মোঃ ইমরুল আহসান
২৮ অক্টোবরে পুলিশের টিয়ার শেলের আঘাতে আহত বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবে সদস্য,সাংবাদিক রফিক ভূইয়া মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, গতকাল ২৮ অক্টোবর দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিক্সাযোগে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুন বাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছেলে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়ে রিক্সা উল্টে ছিটকে পড়েন যান, পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন, উনার ছড়াগুলো খুব চমৎকার ছিল। তারএ মৃত্যুতে আমরা গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা, আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *