১৮ জুন, ২০২৩ টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে গ্রাম পুলিশদের জন্য বরাদ্দকৃত বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। টাঙ্গাইলের ৫৫টি ইউনিয়নে নতুন নিয়োগপ্রাপ্ত ৮৩ জন পুরুষ ও ৮ জন মহিলা গ্রাম পুলিশকে মোট ৯১ টি বাইসাইকেল ও তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ ফারজানা ইয়াসমিন, এনডিসি মোঃ খায়রুল ইসলাম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *