ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার বগুড়া ইউনিয়নের দোহানাগিরাট গ্রাম থেকে বড় সাইজের ৪ টি গাঁঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এসময় লাকু শেখ নামে একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান হাজরা ও এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ টি বড় সাইজের গাঁজা গাছ সহ একজনকে আটক করে।
গাঁজা গাছসহ আটক লাকুশেখ দোহানাগিরাট (প্রতাপনগর) গ্রামের জামাল শেখের ছেলে।

উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক ওজন হবে ২০ কেজি ও মূল্য হবে ২ লাখ টাকা বলে পুলিশ জানায়।
সম্প্রতি একের পর এক গাঁজার গাছ উদ্ধার করে চলেছে পুলিশ। ধারনা করা হচ্ছে,
এ উপজেলায় গাঁজার চাষ অনেক হারে বৃদ্ধি পেয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *