ইমরান হোসেন
ময়মনসিংহ

এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া সরদার বাড়ী সাকিনস্থ মোঃ খায়রুল বাশার (৩৫) পিতা-মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এর বসত বাড়ী সংলগ্ন পূর্ব উত্তর কোনে রাস্তা হইতে ১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২২.০০ ঘটিকায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। প্রান্ত হাসান (২১), পিতা-মৃতঃ তারা মিয়া, মাতা-মোছাঃ হাজেরা বেগম, ২। মোঃ রাইতুল হোসেন জিহাদ (২২), পিতা-মোঃ শাহজাহান আলী, মাতা-মোছাঃ রোকেয়া আক্তার লাকী, উভয় সাং-আকুয়া হাবুন বেপারীর মোড়, ৩। উদয় হৃদয় রায় (২১), পিতা-উত্তম কুমার রায়, মাতা-শিপ্রা রাণী রায়, সাং-ধোপাখোলা দত্ত বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), মুসা সরকারের বাড়ীর পিছনে, ৪। মেহেদী হাসান সানি (২৭), পিতা-মোছাঃ মজনু ড্রাইভার, মাতা-মোছাঃ শরীফা বেগম, সাং-চরপাড়া কপিক্ষেত, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *