মোঃ ইমরুল আহসান
এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন টাউন হল মোড়ে মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহের উত্তর পাশে ময়মনসিংহ হতে টাংগাইল গামী রোডের দক্ষিণ পাশে ফুটপাতের উপর হইতে ০৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.০০ ঘটিকায় ০৩ বোতল ফেন্সিডিল ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। হৃদয় বিন (২৩), পিতা-মৃতঃ গোপাল বিন, মাতা-মালতী রাণী বিন, সাং-কাটাখালী সাহেব কোয়াটার, থানা-কোতোয়ালী, ২। মোঃ শাওন পারভেজ (৩৪), পিতা-মৃতঃ ইদ্রিস আলী, মাতা-মোছাঃ রহিমা খাতুন, সাং-গবরাকুড়া, থানা-হালুয়াঘাট, ৩। মোঃ আনিছ মিয়া (২৫), পিতা-মৃতঃ ছমির উদ্দিন, মাতা-আমেনা খাতুন, সাং-সখল্লা মোড়লবাড়ী, থানা-ফুলপুর, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ০৩ বোতল ফেন্সিডিল ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *