১২ মে জামালপুর জেলার সদর উপজেলায় দিগপাইত নামক এলাকায় বিএসটিআই ময়মনসিংহ এর সার্ভিল্যান্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ) পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে জননী কসমেটিকস, সাইফুল কসমেটিকস,উজ্জ্বল কসমেটিকস,শিমুল কসমেটিকস দিগপাইত সদর, জামালপুর- নামক প্রতিষ্ঠানকে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ রঙ ফর্সাকারি স্কিন ক্রিম বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ দেয়া হয় এবং তালিকা সরবরাহ করা হয়।
এছাড়াও সাইফুল কসমেটিকস-২, দিগপাইত, সদর, জামালপুর- নামক প্রতিষ্ঠানকে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ রঙ ফর্সাকারি স্কীন ক্রিম বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ দেয়া হয় এবং তালিকা সরবরাহ করা হয়।
এবং মোমিন কসমেটিকস, দিগপাইত, সদর, জামালপুর- নামক প্রতিষ্ঠানকে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ রঙ ফর্সাকারি স্কীন ক্রিম বিক্রয় হতে বিরত থাকার পরামর্শ দেয়া হয় এবং তালিকা সরবরাহ করা হয়।
এছাড়াও ১ টি এডিবল জেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রিলিমিনারি ইন্সপেকশন ও ১ টি ফোর্টিফাইড সয়াবিন অয়েল ও ১টি ফরটিফাইড রাইস ব্র্যান অয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ফরমাল ইন্সপেকশন করা হয়।
উক্ত অভিযানটি অত্রাফিসের কর্মকর্তা সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌ. অর্ণব চক্রবর্তী, ফিল্ড অফিসার (সিএম) কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে বিএসটিআই ময়মনসিংহ অফিসের এরূপ অভিযান অব্যাহত থাকবে।
