সৈয়দ মুনিরুল হক নোবেল
‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জামালপুর আলেয়া গার্ডেনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে পৌর এলাকার দেউরপাড় চন্দ্রাস্থ আলেয়া গার্ডেনের উদ্যোগে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়।
পরে ফুলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন, আলেয়া গার্ডেনের কর্ণধার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সহধর্মিণী দেওয়ান আলেয়া আজম ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
বৃক্ষমেলায় দেশি-বিদেশি ফলদ বনজ, ঔষধী ও সৌন্দর্যবর্ধক গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা ছাড়াও আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচের ব্যবস্থাও থাকছে।
