নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর এর সহকারী পরিচালক জনাব মুস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ১৫ জুন পরিদর্শক জনাব
তারেক মাহমুদের নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর সদর থানাধীন ইকবালপুর ও চরশী কান্দাপাড়া এলাকাস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ সুজন মিয়া(৩৩) ও মোছা: জহুরা বেগম(৫০) এর বসতবাড়ী তল্লাশী করে ০২ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তীতে পরিদর্শক জনাব তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক জনাব মো: মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জামালপুর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
