নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে পাঁচটি ক্যাটাগরিতে ১৪জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে জামালপুরের জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।
সভায় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী খানম, জেলা পরিষদ, জামালপুরের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, জেলা সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন্নাহার ও ঝাওলা গোপালপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ। সভায় নির্বাচিত জয়িতারা তাদের জীবনের সকল প্রতিকূলতাকে জয় করে সাবলম্বী হওয়ার কৃতিত্বপূর্ণ গল্প শোনান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *