১৭ জুন ১২:১৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন বীর ডাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হারুন মিয়া (২৪), পিতা-আব্দুল সালাম, সাং-জগতখুড়া, ২। মোঃ আবু কাওছার (১৯), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-ছনগড়া, উভয় থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোনাকে ধৃত করে। উক্ত আসামীদ্বয়ের নিকট হইতে ৪০ (চল্লিশ) বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ, ০১ টি এ্যান্ড্রয়েড মোবাইল সেট (সীমসহ) এবং নগদ-৮৮০/- উদ্ধার করে। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য = ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা। অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
