মোঃ ইমরুল আহসান

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে কল্যাণ সভা পরবর্তী সম্প্রতি পিআরএলগামী জামালপুর জেলা পুলিশের ৫ জন পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী অতিথিদের আনুষ্ঠানিকতার সাথে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন জামালপুর জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ।

সদ্য বিদায়ী অতিথিরা হলেন এটিএসআই/ জনাব শামীম মোঃ পিতা মোজাফফর আলী মিয়া; নায়েক হেলাল এর পিতা মো: ইয়াকুব আলী; কনস্টেবল/ আঃ আজিজ এর পিতা মোহাম্মদ আলী; কনস্টেবল/ আমির উদ্দিন এর পিতা মোঃ তমিজউদ্দীন; কনস্টেবল/ আমজাদ হোসেন পিতাঃ মোঃ আব্দুল হাকিম।

সদ্য বিদায়ী পুলিশ সদস্যরা তাদের বক্তব্যে বর্ণাঢ্য চাকুরি জীবনে অবসরজনিত এমন সম্মানজনক বিদায় পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাব হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী; স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর; অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর: সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *