লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলায় ২১ মে ২০২৪ মঙ্গলবার উপজেলা পরিষদপ্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল প্রতীকে ৪৪ হাজার ৪ শত ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার
নিকটতম প্রতিদ্বন্দী এই এম মাসুদ রেজা আনারস প্রত্যেকে ৩৬ হাজার ৯ শত ৭৯ ভোট পেয়েছেন। আর অপরদিকে পাঁচবিবি উপজেলায় সাবেকুন নাহার শিখা ঘোড়া প্রতীকে ৩৮ হাজার ৩৯ টি ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক আনারস প্রতীকে ১১হাজার ছয় শত ৪৭ টি ভোট পেয়েছেন। উৎসবমুখর পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে দিবসটির সমাপ্তি ঘটে। ভোট চলাকালীন সময়ে উক্ত দুই উপজেলার কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
