লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ৪ ই আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে বিশা ও মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম আসামি পাঁচবিবি পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবে সহসভাপতি হাবিবুর রহমান হাবিব তার নিজ এলাকা থেকে হারিয়ে গিয়ে দ ঢাকা তেজগা শিল্পাঞ্চল এলাকায় ২১ শে জানুয়ারি সোমবার এলোমেলোভাবে ঘোরাফেরা করা দেখে তার প্রতি লোকজনের সন্দেহ হলে তখন উক্ত মেয়র ও আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবকে জনগণ আটক করে ঢাকা তেজগা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করলে অত্র শিল্পাঞ্চল থানা অফিসার ইনচার্জ, জয়পুরহাট সদর থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনকে তথ্যটি অবগত করলে তিনি জয়পুরহাট থেকে ডিবি পুলিশের টিম পাঠায়ে দিয়ে ছাত্র হত্যা সহ একাধিক মামলার আসামি উক্ত হাবিবুর রহমান হাবিবকে জয়পুরহাট সদর থানায় নিয়ে আসা হয়। জয়পুর থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এ খবরটি নিশ্চিত হওয়া গেছে জয়পুরহাট সদর থানা অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনের কাছ থেকে।
