লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের আয়োজনে ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের মাধ্যমে অত্র উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব শামীম আরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। হ্যাঁ ভোটের সংখ্যা মোট ৫৭ হাজার ৭ শত ৬টি, না ভোটের সংখ্যা মোট ২৮ হাজার ৯শত ৯২ টি বাংলাদেশ জাতীয়তাবাদী ( বিএনপি )দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আব্দুল বারী ৫৯ হাজার ৯ শত ৩৩ টি ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব এস এম রাশেদুল আলম সবুজ ৩৪ হাজার ৩ শত ৪৯ টি। পেয়ে পরাজিত হয়েছেন। ঈগল প্রতীকের প্রার্থী আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি )এস,এ , জাহিদ তিনি ভোট পেয়েছেন ৩ শত ৯০টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৪ হাজার ৬ শত ৭২ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৯শত ২২টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬ হাজার ৫ শত ৯৪ টি। উক্ত কালাই উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে অবাধ , সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এলাকা সূত্রেজানা যায় ভোট চলাকালীন সময়ে কোথাও কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
