লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে ৮ই নভেম্বর ২০২৪ শুক্রবার ভোর সাড়ে ৫ টায় কনিকা -অনিকা ট্রেডার্স ও মা বাবা ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অধিক মূল্যে আলুর বীজ বিক্রির সাথে জড়িত ২ প্রতারক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হলেন উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের মৃত্যু বাচ্চা মিয়ার ছেলে আব্দুস সালাম অপর জন হলেন উক্ত ইউনিয়নের পূর্বকৃষ্টপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে তফিকুল ইসলাম। এলাকাবাসি জানিয়েছেন ওই দুই ব্যবসায়ী বহুদিন ধরে গ্রাহকের কাছ থেকে অধিক মূল্যে বীজের আলু বিক্রি করতেন। এর জন্য শাস্তি হওয়ার দরকার। অতিরিক্ত মূল্যে আলুর বীজ বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান উক্ত দুই ব্যবসায়ীর একেক জনের কাছ থেকে দুই হাজার করে চার হাজার জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।
