লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। ২৫ শে অক্টোবর ২০২৩ সকাল সাড়ে ১১ টার সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথি, কালাই পৌরসভা এলাকায় তানিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টারী ও যমুনা ফিড মিল লিমিটেড পৃথক পৃথক মোবাইল কোর্ট অভিযান চালান উক্ত তানিয়া ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান কালে দেখা যায় বিএসটিআই’র সনদ না থাকায় সত্য গোপন ww রেখে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে (২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) ধারায় উক্ত ফ্যাক্টরী মালিক মুসা সরকারের কাছ থেকে ২৫,০০০/- (পঁশিচ হাজার) টাকা জরিমানা সরুপ আদায় করা হয়েছে এবং ১৬ কেজি নকল খালি বিস্কুটের প্যাকেট উদ্ধার করা হয়। যে প্যাকেটে বিস্কুট, পাউরুটি, কেব প্যাকেট করে বিক্রয় করা হতো। একই দিন দুপুর ১২ টায় পৌরসভার পূর্ব পার্শ্বেই অবস্থিত যমুনা ফিড মিল লিমিটেডে মোবাইল কোর্ট অভিযান চলা কালিন সময়ে দেখা যায় অত্র যমুনা ফিড মিল লিমিটেড ফিস ফিড উৎপাদন বিক্রয় বস্তা নকল নামের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গোলাম মোরশেদের কাছ থেকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্য কোম্পানীর নাম লেখা ব্যবহারে নকল বস্তা গুলো উদ্ধার করা হয়েছে। মোবাইল কোর্টের বিচারক ছিলেন, নির্বাহী ম্যাজিস্টেট কালাই উপজেলা নির্বাহী অফিসার তাঁর সাথে ছিলেন বিএসটিআই’র ফিল্ড অফিসার দেলোয়ান হোসেন, সঙ্গীয় ফোর্স হিসাবে ছিলেন কালাই থানার এস আই আলা উদ্দীনসহ পুলিশ কনস্টেবল।
