লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৫ ই আগস্ট ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় অত্র উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের রিতা আক্তার জুলাই অভ্যুত্থান ২০২৪ এর জুলাই অভ্যুত্থান রিতা আক্তারের গ্রামের বাড়ি গিয়ে তার প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা রেখে শহীদ রিতা আক্তারের সমাধিতে পুষ্প অর্পণ করেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। সাথে ছিলেন শহীদ রিতার আক্তারের বাবা আশরাফ আলী মন্ডল, সহকারী কমিশনার ( ভূমি)) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি ) জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ নাজনীন (ডেইজী) উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান, ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, উপজেলা বাস্তবায়ন অফিসার নিমাই চন্দ্র, উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী অফিসার সিরাজুল ইসলাম, ও তালখুর গ্রামের লোকজন। পুষ্পস্তবক অর্পনের পর উপজেলা প্রশাসনের আয়োজনে তালখুর গ্রাম উক্ত শহীদ রিতা আক্তার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শহীদ রিতা আক্তার সহ সকল শহীদদের এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। শহীদ রিতা আক্তারের কবরস্থানে শরু আটো জমির আইল দিয়ে যেতে হয়। সেখানে যাওয়ার মত জমির আইল ছাড়া আর কোনো রাস্তা নেই। সে দিক লক্ষ্য করে ইউএনও মহোদয় জনাব শামীমা আক্তার জাহান কবর স্থানে যাতায়াতের সুব্যবস্থার জন্য পাকা রাস্তা নির্মাণ করে দেওয়ার কথা ব্যক্ত করেন। এছাড়াও রাস্তা করার ব্যাপারে গ্রামবাসির মতামত ও সহযোগিতা চেয়েছেন এতে গ্রামের লোকজনের রাস্তা করার ব্যাপক সাড়া পেয়েছেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গ্রামের সর্বস্তরের লোকজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *