লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
কালাই উপজেলা শাখা বিএনপি’ ও পৌর বিএনপি আয়োজনে ৫ই আগস্ট ২৫ মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা শাখা বিএনপি’র আহ্বায়ক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি রালি বের হয়ে কালাই পাঁচ শিরা বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে এসে বাস স্ট্যান্ড চত্বরে গিয়ে কালাই উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে জুলাই আগস্ট অভ্যুত্থানে বিজয়ের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহ – সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুর রহমান চন্দন, কালাই পৌর বিএনপি’র আহবায়ক সাজাদুর রহমান তালুকদার সোহেল ও পৌর যুগ্ন আহবায়ক আব্দুল আলিম, আমেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজউদ্দীন সহ আরো অনেকে। এ সময় বিএনপির নেতা কর্মী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
