মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি
গত ২৯ অক্টোবর রবিবার সাড়ে ৫ টায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর এলাকা হতে ১০১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী আটক ।
আটককৃত আসামী মোঃ ইমন (২৫), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-দক্ষিণ বাসুদেবপুর, থানা-হাকিমপুর, জেলা-জয়পুরহাট
র্যাব জানায় গ্রেফতারকৃত আসামী ইমন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর নামক এলাকা থেকে জঅই-৫, ঈচঈ-৩ এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক গ্রেফতার করে করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সান্তাহার রেলওয়ে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
