মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
গত ২৩ আগস্ট ( বুধবার ) ১০ ঘটিকায় দীর্ঘ ১১ বছর পলাতক থাকা সান্তাহার রেলওয়ে থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা জেলার বিমানবন্দর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
আটককৃত আসামী মোঃ রায়হান মুনা প্রাং (৪৫), পিতা-মৃত মাজেদ, সাং-শান্তনগর মাছুয়াপল্লি, থানা ও জলা-জয়পুরহাট
উল্লখ্য যে ,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রায়হান মুনা প্রাং (৪৫) নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালান এর অভিযোগে ২০১২ সালের ২৪ জুন সান্তাহার রেলওয়ে থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গত ৩১ জুলাই ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক রায়হান মুন্না কে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী রায়হান মুন্না প্রাং কে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামী মুন্না প্রতিনিয়ত অবস্থাান পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থাানে আত্বগোপনে থাকে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অবস্থান সনাক্ত করা গেলে অদ্য রাত ১০.০০ ঘটিকায় ঢাকার বিমানবন্দর থানা এলাকা হতে র্যাব-৫ ও র্যাব-১ এর যৌথ অভিযানে মুন্নাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
