মো: সজিব আল-হাসান
ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্প নগরীর ভেতর অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পাউরুটি ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্য দ্রব্য তৈরির অভিযোগে পাঁচ লক্ষ টাকা রয়েল বেকারী ও রুমা বেকারীকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি টিম স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। এসময় রয়েল বেকারীকে তিন লক্ষ টাকা ও রুমা বেকারীকে দুই লক্ষ টাকা জরিমাণা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তারুজ্জামান জানিয়েছেন অভিযান চলবে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তারুজ্জিামান আরও জানান অভিযানকালে রয়েল বেকারীতে দেখা গেছে, মানহীন ও অত্যন্ত নোংরা পরিবেশের ভেতর তৈরি হচ্ছে পাউরুটি, কেক, বিস্কুটসহ আরো বিভিন্ন খাদ্য।

খাদ্য তৈরির সাথে যুক্ত কর্মচারীদের মধ্যে নুন্যতম স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি। এই বেকারীতে কাজ করার সময় কর্মচারীদের শরীর থেকে ময়লাযুক্ত ঘাম পাউরুটি, কেক ও বিস্কুটের মধ্যে ঝরছিল। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েল বেকারীর চেয়েও খারাপ ও ভয়াবহ অবস্থা দেখতে পায় রুমা বেকারীর কারখানায়। স্যাতস্যাতে ও ময়লা কাদাযুক্ত তৈরি হচ্ছিল বেকারীর সব খাদ্য।

জরিমাণার পাশাপাশি রুমা বেকারীকে সতর্ক করা হয় এসময়। আগামী এক মাসের মধ্যে খাদ্য তৈরির পরিবেশ উন্নত না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথাও জানানো হয়। ময়মনসিংহ জেলায় বেশিরভাগ পাউরুটি, কেক ও বিস্কুটের চাহিদা মিটিয়ে থাকেন রয়েল ও রুমা বেকারী।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *