ইমরান হোসেন
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন চরকালীবাড়ী সাকিনস্থ ময়মনসিংহ হতে নেত্রকোনাগামী মহাসড়কের দক্ষিণ পাশে মাদ্রাসা ইশা আ’তুল কুরআন মোমেনশাহী এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে গত ২৪ আগষ্ট ০৬.০০ ঘটিকায় ৫০ টি ভারতীয় কম্বল ও ০১টি মাইক্রোবাসহ চোরাকারবারী ১. মোঃ মামুন (৩২), পিতা-মৃতঃ সুরুজ আলী, মাতা-মৃতঃ জোসনা বেগম, সাং-ঘুঘুরাকান্দি সুবনের চর (১৪নং বেতমারি ইউপি) থানা-শেরপুর সদর, জেলা-শেরপুরকে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ৫০ টি ভারতীয় কম্বল ও ০১টি মাইক্রোবাস উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
