মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
গত ২০ নভেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক সাড়ে নয়টায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন ত্রিপুরা এলাকা হতে ৬০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামী মোঃ মিজু আহমেদ (২৪), পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম -ত্রিপুরা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট ।
র্যাব জানায় গ্রেফতারকৃত আসামী মিজু আহমেদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী মিজু আহমেদ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
