লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৭ই নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১ টায় জয়পুরহাট আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রানা প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট হেনা কবির, পৌর বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম বকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান ও উজ্জল প্রধান, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির, ক্ষেতলাল উপজেলা বিএনপি’র সভাপতি আঞ্জুমান, আক্কেলপুর উপজেলা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কোমল ও পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে অত্র আবুল কাশেম ময়দান থেকে বিশাল একটি রালি বের হয়ে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর র্যালিটির সমাপ্তি ঘটে। এ সময় জেলা বিএনপি , ৫ পৌরসভা ও ৫ উপজেলা বিএনপি’র অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন
উপস্থিত ছিলেন।
