মোঃ আব্দুল হাই
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট র‍্যাব ক্যাম্প এর চৌকস আভিযানিক দল গত (২৬ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ১১ টার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন পাইকর দড়িয়া এলাকা থেকে ২৩ পিচ ট্যাপান্টাডল ট্যাবলেট ও ১২ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ।

গ্রেফতারকৃত আসামী হলেন ১। মোঃ ফেরদৌস হোসেন (৫২), পিতা-মৃত মোঃ আব্দুল জব্বার, গ্রাম -পাইকরদড়িয়া, ২। মোঃ মামুন মন্ডল (৩১), পিতা- মোঃ মাহাতাব মন্ডল, গ্রাম‌ -পাইকরদড়িয়া এবং ৩। মোঃ শহিদুল ইসলাম (৩৩), পিতা-মোহাম্মদ ইসলাম, গ্রাম -বুলুপাড়া, উভয়ের থানা ও জেলা-জয়পুরহাট ।

গ্রেফতারকৃত আসামী ফেরদৌস একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মামুন ও শহিদুল এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *